হোম > সারা দেশ > রাজশাহী

হাতবোমার বিস্ফোরণে রুয়েট ছাত্র আহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

হাতবোমার বিস্ফোরণে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থী আহত হয়েছেন। ঘটনার পর তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর পায়ে হাতবোমার স্প্রিন্টার লেগেছে।

আজ মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজশাহী মহানগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর এলাকায় হাতবোমা বিস্ফোরণের এই ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম সংগ্রাম কুমার (২৪)। তিনি রুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক (ইইই) বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলায়। 

বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, ‘রুয়েট থেকে অটোরিকশায় আসার পর নেমে ভাড়া দিচ্ছিলেন সংগ্রাম। এ সময় পাশে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে এবং এর একটি স্প্রিন্টার সংগ্রামের পায়ে লাগে।’

ওসি আরও বলেন, ‘লোকজন মনে করেছে গাড়ির টায়ার পাংচার হয়েছে। কে কোন জায়গা থেকে হাতবোমা মেরেছে তা কেউ দেখেনি। আগে থেকে সেখানে থাকা হাতবোমার বিস্ফোরণ হয়েছে কি না তাও জানা যাচ্ছে না। আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা