হোম > সারা দেশ > রাজশাহী

চারতলা ভবন থেকে পড়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে চারতলা ভবন থেকে লাফিয়ে পড়ে তবিবুর রহমান টিপু পোদ্দার (৪০) নামের সাবেক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ছাদ থেকে পড়ে আহত হলে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।

টিপু পোদ্দার শেরপুর শহরের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম দত্তপাড়া এলাকার স্বভাবকবি মুহম্মদ আব্দুর রউফের ছেলে এবং শেরপুর শহর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।

টিপুর বড় ভাই শেরপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি বলেন, ‘আমার ছোট ভাই দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বাসার চারতলার ছাদ থেকে পড়ে সে আহত হয়। পরে তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় সে মারা যায়।’

এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

রাজশাহীতে গরুচোর চক্রের অন্যতম সদস্য গ্রেপ্তার

জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছেন প্রধানমন্ত্রী: মিনু

রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ২০ অক্টোবর

ভারত বিগত দিনের চিন্তা-চেতনা থেকে বের হয়ে বাংলাদেশের বন্ধু হবে, আশা প্রতিমন্ত্রীর

১০ দিনেও রাবি সাংবাদিকদের ওপর হামলাকারী কেউ গ্রেপ্তার হয়নি

সেনাসদস্য পরিচয়ে জাল টাকা দিয়ে সোনার চেইন আত্মসাৎ, গ্রেপ্তার ২

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী