হোম > সারা দেশ > রাজশাহী

রামেকের করোনা ইউনিটে আরও ৫ মৃত্যু

প্রতিনিধি, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁরা মারা যান। হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় রাজশাহীর দুজন এবং চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও কুষ্টিয়ার একজন করে মারা গেছেন। এর মধ্যে রাজশাহী, নাটোর ও কুষ্টিয়ার তিনজন করোনা পজিটিভ ছিলেন। অন্য দুজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

মৃত পাঁচজনের মধ্যে দুজন পুরুষ ও তিনজন নারী। রামেক হাসপাতালের করোনা ইউনিটে চলতি মাসে এ নিয়ে ৭৮ জনের মৃত্যু হলো। রোববার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ১৭ জন। ছাড়পত্র পেয়েছেন ২৩ জন। রোববার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে মোট রোগী ছিলেন ১৩৭ জন।

এর মধ্যে রাজশাহীর ৬৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৫ জন, নাটোরের ১৫ জন, নওগাঁর ১৩ জন, পাবনার ১৬ জন, কুষ্টিয়ার ছয়জন, চুয়াডাঙ্গার পাঁচজন এবং মেহেরপুর ও জয়পুরহাটের একজন করে রোগী ভর্তি ছিলেন।

জেলার সিভিল সার্জনের কার্যালয়ের হিসাবে, শনিবার রাজশাহীর ২৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১৭ জনের করোনা পজিটিভ হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ৫ দশমিক ৭৪ শতাংশ।

রুয়েটের গাড়িতে প্রধানমন্ত্রী, ‘বড় সুযোগ ছিল’ বলা যুবকের বাবাও ডিবি হেফাজতে

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হলো ভূমিমন্ত্রী মিনুকে

বাবার মুক্তির আকুতি নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ির সামনে দুই মেয়ে, ডাকলেন প্রশাসক

রক্তশূন্যতা নিয়ে রামেকে ভর্তি ভূমিমন্ত্রী মিনু

প্রধানমন্ত্রীর হাত থেকে প্রণোদনার চেক নিলেন এমপি, বাপ-বেটা মিলে পেলেন ১৯ হাজার টাকা

পাঁচ দফা দাবিতে রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ১০৩টি ককটেল উদ্ধার

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় ফোন খোয়ালেন ৯ জন

রাজশাহীতে পুকুর থেকে তরুণের লাশ উদ্ধার

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’