হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

হাঁস বিক্রি করে ফ্রান্সের ২ কিলোমিটার পতাকা বানিয়েছেন চঞ্চল 

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে খামারের হাঁস বিক্রি করে ফ্রান্সের ২ কিলোমিটার পতাকা টানিয়ে তাক লাগিয়েছেন দরিদ্র কৃষক তৌহিদুল ইসলাম চঞ্চল। বিষয়টি এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে। কৃষক তৌহিদুল ইসলাম চঞ্চল উপজেলার নওগাঁ ইউনিয়নের কালিদাস নীলি গ্রামের হাজি মোসলেম সরদারের ছেলে। 

বাংলাদেশে সাধারণত ব্রাজিল ও আর্জেন্টিনার দর্শক বেশি হলেও এবার ফ্রান্সের দুই কিলোমিটার পতাকা বানিয়ে তাক লাগালেন তৌহিদুল ইসলাম চঞ্চল। 

তৌহিদুল ইসলাম চঞ্চল জানান, ‘আমি ছোট বেলা থেকে ফ্রান্সের ফুটবল দলের সমর্থক। তাই প্রতি বিশ্বকাপ খেলার সময় পতাকা টানিয়ে দলের প্রতি সমর্থন জানাই। গত বিশ্বকাপে দেড় কিলোমিটার পতাকা টানিয়েছিলাম। এ বছর আমার একমাত্র উপার্জনের পথ খামারের হাঁস বিক্রি করে প্রায় ৯০ হাজার টাকা ব্যয়ে দুই কিলোমিটার ফ্রান্সের পতাকা বানিয়ে টানিয়েছি। আগামীতে চেষ্টা করব আরও বড় বানাতে। 
 
স্থানীয় বাসিন্দা আলহাজ আলী রনি জানান, তৌহিদুল ইসলাম চঞ্চল একজন দরিদ্র কৃষক। এর পরেও রয়েছে ফুটবলের প্রতি একনিষ্ঠ ভালোবাসা। প্রিয় দলের পতাকা বানাতে গিয়ে বিক্রি করতে হয়েছে নিজের খামারের হাঁস। সে গরিব মানুষ হলেও ফুটবলের প্রতি ভালোবাসা তাকে মুগ্ধ করে। প্রতিবছরই পতাকার দৈর্ঘ্য বাড়ে। গত বছর তিনি দেড় কিলোমিটার পতাকা টানিয়েছিলেন। 

উপজেলার নওগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান মজনু সরকার জানান, চঞ্চল প্রতি বিশ্বকাপেই ফ্রান্সের পতাকা বানান। এ বছরও দুই কিলোমিটার পতাকা টানিয়েছেন।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা