হোম > অপরাধ > রাজশাহী

দুই গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর পুঠিয়া থানায় পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগের মামলা হয়েছে। এর আগে ভুক্তভোগীরা অভিযোগ করেছিলেন, মামলা নথিভুক্ত করতে পুলিশ গড়িমসি করছিল। পুলিশ আপস করতে চাপ দিচ্ছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৭ মে বিকেলে উপজেলার একটি ইউনিয়নের এক গৃহবধূ (২৫) ছাগল চরাতে বাড়ির পাশে বিলে যান। এ সময় আগে থেকে ওঁত পেতে থাকা একই গ্রামের লুতু শেখের ছেলে জহুরলাল (৩৫) ওই গৃহবধূকে মারধরে গুরুতর আহত করে একটি পাটখেতে নিয়ে যান। সেখানে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন ভুক্তভোগীকে আহত অবস্থায় উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় পরদিন ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে অভিযুক্ত জহুরলালের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দেন। 

ভুক্তভোগীর স্বামী বলেন, ‘আমরা গরিব মানুষ আর অভিযুক্ত প্রভাবশালী। এ কারণে পুলিশ তাকে আটক করছে না। বরং এ ঘটনার পর থেকে কিছু টাকা নিয়ে বিষয়টি আপস করতে অভিযুক্তসহ থানার পুলিশ চাপ দিচ্ছে।’ 

অন্যদিকে গত ৭ জুলাই একই ইউনিয়নে ধর্ষণ চেষ্টার শিকার হন আরেক গৃহবধূ (২২)। কাঁচা ঘর লেপ দিতে মাটি আনার জন্য বাড়ির পাশে একটি বাঁশঝাড়ে যান তিনি। সেখানে ওই গ্রামের ফরমান আলী নামের (৪৫) এক ব্যক্তি তাঁকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় ওই ভুক্তভোগী পরদিন ৮ জুলাই ফরমান আলীকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দেন। সম্প্রতি থানার পুলিশ বিষয়টি মীমাংসা করে দিতে মোল্লাপাড়া পুলিশ ফাঁড়ির একজন ইনচার্জকে দায়িত্ব দেয়। তবে ভুক্তভোগী বিষয়টি আপস করতে নারাজ। 

এ বিষয়ে ভুক্তভোগী ওই গৃহবধূ বলেন, ‘১০ হাজার টাকা নিয়ে এ ঘটনা ভুলে যেতে বলে পুলিশ। তবে আমি এর সঠিক বিচার দাবি করছি। গত কিছুদিন থেকে স্থানীয় রাজনৈতিক নেতাসহ সমাজপতিদের কাছেও অভিযোগ দেওয়া হয়েছে।’ 

তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, ‘দুটি ঘটনা আমার জানা আছে। এর মধ্যে গত ৭ জুলাই যেটা অভিযোগ দিয়েছে, সেটি ধর্ষণ হয়েছে বলে মনে হয়নি। পারিবারিক ঝামেলার কারণে এই অভিযোগ হতে পারে। তবে ওই বিষয়ে মীমাংসা করতে মোল্লাপাড়া পুলিশ ফাঁড়ির একজন ইনচার্জকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর গত ১৭ মের ঘটনাটিও পারিবারিক ঝামেলার কারণে থানায় অভিযোগ দিয়েছে। আমরা মামলা নিতে প্রস্তুত। কিন্তু তারা দুই পক্ষ নিয়ে বসে একটা সমাধান চাইছে।’ 

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা