হোম > সারা দেশ > রাজশাহী

চাকরি স্থায়ী করার দাবিতে রাকাব কর্মচারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

চাকরি স্থায়ীকরণসহ সাত দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) আউটসোর্সিং ও দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহীতে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে প্রায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন তাঁরা।

কর্মসূচি থেকে বয়স শিথিল করে চাকরি স্থায়ী করার দাবি জানানো হয়। এ ছাড়া বিগত সরকারের আউটসোর্সিং নীতিমালা বাতিল, দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের বয়স শিথিল করে চাকরিতে বহাল রাখাসহ সাত দফা দাবি করা হয়। পরে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি দেন তাঁরা।

এর আগে মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে আউটসোর্সিং ও দৈনিক মজুরির ভিত্তিতে প্রায় এক হাজার জন কর্মচারী দীর্ঘদিন ধরে কাজ করছেন। অল্প বেতনে তাঁরা মানবেতর জীবন কাটাচ্ছেন। জনবল কম থাকায় তাঁদের অতিরিক্ত শ্রম দিতে হয়। বিনিময়ে তাঁদের কোনো অতিরিক্ত পারিশ্রমিক দেওয়া হয় না। তাই চাকরি স্থায়ী করার দাবি জানাচ্ছেন তাঁরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন রাকাবের নিরাপত্তা প্রহরী হুমায়ুন কবীর জিয়া, রবিউল ইসলাম, মো. রাসেল, লিটন কুমার সাহা, অফিস সহায়ক মোজাম্মেল হক, জিন্না ইসলাম, শফিকুল ইসলাম প্রমুখ।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা