হোম > সারা দেশ > রাজশাহী

কলেজ ছাত্রের বিরুদ্ধে শিশু বলাৎকারের অভিযোগ

প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক কলেজ শিক্ষার্থীর ওপর। শনিবার সকালে উল্লাপাড়া মডেল থানায় ভুক্তভুগী শিক্ষার্থীর মা বাদী হয়ে রাজু মৈত্র নামের কলেজ ছাত্রের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। অভিযুক্ত কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার রাজু আহমেদ বড়হর গ্রামের আমির হোসেনের ছেলে ও উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের শিক্ষার্থী। 

ভুক্তভুগী স্কুল শিক্ষার্থীর মা জানান, শুক্রবার বিকেলে উল্লাপাড়া উপজেলার মৈত্র বড়হর গ্রামের আমির হোসেনের ছেলে প্রতিবেশি কলেজ শিক্ষার্থী রাজু আহমেদ (২০) আমার ৫ম শ্রেনী পড়ুয়া ছেলেকে মোবাইল গেমস্ খেলার কথা বলে ডেকে নেয়। ছেলেকে ডাকতে গেলে খেলা শেষেই তাকে বাড়ি পৌঁছে দেবে বলে জানায় রাজু। সে পরিকল্পিত ভাবে পাশের বাড়ির খড়ের গাদায় নিয়ে বলাৎকার করে।

ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোক এগিয়ে এলে রাজু পালিয়ে যায়। শিশুটিকে ঘটনাস্থল থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে তার পরিবার। 

উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক হুজ্জাতুল জানান, বলাৎকারের ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে আসামি রাজুকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

দুই মাস পেছালে আজীবনে রাকসু নির্বাচন হবে না: আম্মার

সৌদিতে অগ্নিকাণ্ড: স্বপ্ন ফিরল কফিনবন্দী হয়ে

বরেন্দ্র অঞ্চল রক্ষায় আট দফা অঙ্গীকার

পরীক্ষকের বাসায় গিয়ে খাতায় লেখা সেই পরীক্ষার্থীর ফল স্থগিত

এ বছরই চালু হচ্ছে পাঁচটি শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

রাজশাহী বোর্ডে এইচএসসির পাসের হার ৪৫.০৬ শতাংশ

নাটোরের গুরুদাসপুর: বাবা এমপি, ছেলেরা বেপরোয়া

রাজশাহীতে শিশু থিয়েটারের ৩৪তম বর্ষপূর্তি উৎসব

রাজশাহীতে বাস-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২