হোম > সারা দেশ > রাজশাহী

নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার মুরাদনগরসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদের রাজশাহী জেলা শাখা ও বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলেপমেন্ট (এসিডি)।

মানববন্ধনে বক্তারা ধর্ষণ, হত্যা ও নারী নির্যাতনের প্রতিবাদ জানান। বক্তারা বলেন, দেশের আইন বিক্রি হচ্ছে, বিচার বিভাগ বিক্রি হচ্ছে, ফলে বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। প্রচলিত আইনেই দ্রুততম বিচারের দৃষ্টান্ত স্থাপন করা গেলে এমন ঘটনা ঘটবে না। এমন ঘটনা প্রতিহতে সামাজিকভাবেও মানুষের সচেতনতার প্রয়োজন মনে করেন তারা।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা পরিষদের জেলার সভাপতি কল্পনা রায়। অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, জ্যেষ্ঠ সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান আলম, উন্নয়নকর্মী সুব্রত পাল, জেলা কৃষকদলের সভাপতি শফিকুল আলম সমাপ্ত, আদিবাসী পরিষদের নেতা সুভাষ চন্দ্র রায় প্রমুখ।

রাজশাহী: বাজারে অপরিপক্ব আম, তদারকি নেই প্রশাসনের

রাজশাহীতে টিসিবির ট্রাকের সামনে নিম্ন আয়ের মানুষের ভিড়

৫ দফা দাবিতে ওষুধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন

ক্যামেরা প্রস্তুত করে রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা

প্রতিষ্ঠানের নামে সংবাদ সম্মেলন বিএনপির, জানেন না ঠিকাদার

রাজশাহীর আম নামানো শুরু হচ্ছে ১৫ মে

বিদেশি পর্যটকদের হেনস্তা: অভিযুক্ত দুই ‘কনটেন্ট ক্রিয়েটর’ আটক

রাজশাহীর বাঘা: ৩ কোটি টাকার কাজে ভাগ চান এমপি চাঁদ

চিরকুটে মোবাইল নম্বর লিখে বৈদ্যুতিক মিটার চুরি করতেন তিনি

ব্যবসায়ীর দুই আঙুল বিচ্ছিন্ন করে ঘুরে বেড়াচ্ছেন যুবদল নেতা