হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে দুর্নীতিবিরোধী প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীতে দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আজ রোববার সকালে নগরের একটি দরবার হলে এ অনুষ্ঠানের আয়োজন করে মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দীক।

স্কুলপর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র, ক্রেস্ট ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

এ সময় বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে সাহসিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের মাঝে এই ধরনের প্রতিযোগিতা তাদের চিন্তা ও নৈতিকতার বিকাশ ঘটাবে।

মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মোহা. খাদেমুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর উপসহকারী পরিচালক মাহবুবুর রহমান, শারমিন আক্তার, রাজশাহী মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুল আওয়াল খান চৌধুরী ও সদস্য মনোয়ারা পারভীন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুর রোকন মাসুম।

রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

নানাবাড়ি এসে ট্রলিচাপায় হাত-পা বিচ্ছিন্ন শিশুর, চালকের মাথা ফাটাল বিক্ষুব্ধ জনতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়: উদ্বোধনের আগেই ফাটল নবনির্মিত হল ভবনে

ঘুঘুর বাচ্চা ধরতে গিয়ে প্রাণ গেল কিশোরের

দলবদ্ধ ধর্ষণের অভিযোগে বিএনপির ৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশ ইন করা ২৮ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ: বিজিবি

হামের চিকিৎসা নিয়ে ফিরে আবার জ্বর, ডেঙ্গু থেকে বাঁচানো যায়নি দেড় বছরের তাইবাকে

সরকারি আম ভাগ-বাঁটোয়ারা করে নিলেন কর্মকর্তা-কর্মচারীরা

টানা দাবদাহ: জ্বর-ডায়রিয়া রোগীর চাপ, সেবায় হিমশিম

বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ