হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতি: ভাইরাল ভিডিওর সূত্র ধরে ৭ জন গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি  

গ্রেপ্তার ডাকাত দলের সাত সদস্য। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে ডাকাতির ঘটনায় সাত ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে লুট হওয়া অর্থ ও মালপত্র উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজন ইতিমধ্যে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার রাতে জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ আলী (২৩), আজাদুল মেম্বার (৩৭), রাশিদুল (৩০), আশরাফুল (২৩), আইয়ুব (২৩), শাহ আলী (২৯) ও বাবু (৩৫)।

সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ৩ অক্টোবর রাতে যমুনা সেতু পশ্চিম থানার কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় ১০-১২ জনের ডাকাত দল একটি প্রাইভেট কার থামিয়ে যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে। প্রায় ২ লাখ টাকার মালপত্র ছিনতাই হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনায় ৫ অক্টোবর যমুনা পশ্চিম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রমজান আলী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন।

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

স্বামী হত্যার বিচার চান না পরিবানু

বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

শীর্ষ মাদক কারবারি জাহাঙ্গীর আলমকে খুঁজছে পুলিশ

অনুদান পেল রাজশাহী নগরের ২৩ শিক্ষাপ্রতিষ্ঠান

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

শিক্ষামন্ত্রীর নির্দেশনায় এইচএসসিতে অংশ নিলেন লালপুরের প্রতারণার শিকার ৮ শিক্ষার্থী

মোহনপুরে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

নদী রক্ষায় রাজশাহীতে মিনি ম্যারাথন