হোম > সারা দেশ > রাজশাহী

ফারাক্কা বাঁধ এ দেশে কারবালা তৈরি করেছে: উপদেষ্টা ফরিদা আখতার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৪৯তম বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার রাজশাহী কলেজ মিলনায়তনে আলোচনা সভার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: আজকের পত্রিকা

অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, পদ্মার উজানে ভারতের দেওয়া ফারাক্কা বাঁধ বাংলাদেশে কারবালা তৈরি করেছে। পানির ন্যায্য হিস্যা না পাওয়ার কারণে এ দেশ ক্ষতির সম্মুখীন হয়েছে। ন্যায্য হিস্যা আদায়ে সরকার তৎপর রয়েছে।

আজ শুক্রবার বিকেলে রাজশাহী কলেজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফরিদা আখতার এসব কথা বলেন। ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৪৯তম বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী কলেজ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন উপদেষ্টা। এর আগে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘মাওলানা ভাসানী ৯০ বছর বয়সে ফারাক্কা লংমার্চ করেছিলেন আজকের এই দিনে। ভারতের সঙ্গে তো আমরা আবার চুক্তি করছি, চুক্তি সাইন করব এবং যদি আমরা ঠিকমতো পানি না পাই, তাহলে দরকার হলে আমরা আন্তর্জাতিকভাবেও এটা নিয়ে যাব। যে ক্লজগুলো আছে ফারাক্কা চুক্তিতে, সেটা আমরা আদায় করার চেষ্টা করব।’

ফরিদা আখতার বলেন, ‘ফারাক্কার কারণে ছয় কোটি মানুষ সরাসরি ও পরোক্ষভাবে আরও অনেক মানুষ ক্ষতিগ্রস্ত। জীবন-জীবিকা, খাদ্য, মাছ, জলজ প্রাণী সবকিছু ধ্বংস হয়ে গেছে। পানি শুকিয়ে গেছে। ফারাক্কা এই দেশে কারবালা তৈরি করেছে। কাজেই এই বিচার আমরা চাইব। সরকার হিসেবে আমরা চাপ সৃষ্টি করব। এই চাপ থাকবে। সেভাবেই আমরা চুক্তি নবায়ন করব।’

ঈদের ছুটিতে আমের বাজার এলোমেলো

ভারত-পাকিস্তানের মতো টেবিলে বসে আমাদের স্বাধীনতা আসেনি: ভূমিমন্ত্রী

শান্তিপূর্ণ সহাবস্থানই জাতিকে এগিয়ে নেবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু

পদ্মার চরে গরু পালন, কোরবানির বাজার ঘিরে কোটি টাকার স্বপ্ন

সৌদির সঙ্গে মিল রেখে রাজশাহীর পুঠিয়ায় ঈদের নামাজ, মুসল্লি ৫ জন

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসার ব্যয় বহন করবে সরকার

রাজশাহীর পশুর হাট: হাসিলে বাড়তি টাকা আদায়

রাজশাহীতে পাওনা ৪৫০ টাকার জন্য বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

কোরবানির পশু পরিবহন: চাঁদার চাপে চ্যাপ্টা চালক

কমিউনিটি ক্লিনিক তালাবদ্ধ রেখে পান নিয়ে হাটে গেছেন সিএইচসিপি, সেবা নেই