হোম > সারা দেশ > রাজশাহী

ফ্যাসিবাদী আমলে শিবিরকে দানব আকারে হাজির করা হয়েছে: সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। ছবি: আজকের পত্রিকা

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, ‘বিগত ফ্যাসিবাদী আমলে দেখানোর চেষ্টা করা হয়েছে, ইসলামী ছাত্রশিবিরের হাতে নারীরা অনিরাপদ। ছাত্রশিবিরকে বিভিন্নভাবে ফ্রেমিং-ট্যাগিং করা হয়েছে। ছাত্রশিবিরকে দানব আকারে হাজির করা হয়েছে, ভয়ানক আকারে।’

আজ শনিবার সকালে রাজশাহী কলেজ মাঠে কলেজের অনার্স প্রথম বর্ষ ও উচ্চমাধ্যমিকের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘ক্যারিয়ার গাইডলাইন নবীনবরণ’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবির এ অনুষ্ঠানের আয়োজন করে।

সাদিক কায়েম বলেন, ‘বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচন যখন হচ্ছিল, তখন বলা হচ্ছিল শিবিরকে নারীরা পছন্দ করে না। শিবিরকে তারা ভোট দেবে না। কিন্তু আমরা কি সেটা দেখতে পেয়েছি? শিবিরকে এ দেশের মানুষ তাদের সবচেয়ে প্রিয়জন হিসেবে গ্রহণ করেছে এবং এই জাতির আশা-আকাঙ্ক্ষার বাতিঘরে আজকে পরিণত হয়েছে। শিবিরের হাতেই দেশের মানুষ নিরাপদ।’

সাদিক বলেন, ‘অবশ্যই আমাদের বোনেরা সবচেয়ে বেশি নিরাপদ। বাংলাদেশে শিবির প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখন পর্যন্ত একটা উদাহরণ কেউ দিতে পারবে না, শিবিরের কোনো নেতা তৃণমূল থেকে একদম কেন্দ্র পর্যন্ত; কোনো বোনকে, কোনো নারীকে শ্লীলতাহানি করেছে, কোনো ধর্ষণ করেছে। একটা উদাহরণও দিতে পারবে না।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভুইয়া, রাকসু ভিপি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি; রাজশাহী মহানগর সভাপতি শামীম উদ্দীন ও রাজশাহী মহানগরের সাবেক সভাপতি সিফাত উল আলম। সভাপতিত্ব করেন রাজশাহী কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান মাসুম।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা