হোম > সারা দেশ > রাজশাহী

বছর না পেরোতেই দেবে গেল গোদাগাড়ীর ইকোপার্কের ওয়াকওয়ে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রায় ২০ মিটারজুড়ে ওয়াকওয়ে দেবে গেছে। ছবি: আজকের পত্রিকা

নির্মাণের এক বছর না পেরোতেই রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সরমংলা খাড়ি এলাকার ইকো পার্কের একটি ওয়াকওয়ে দেবে গেছে। সাম্প্রতিক বৃষ্টিতে প্রায় ২০ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) সরমংলা খাড়ি এলাকাকে ইকো পার্ক হিসেবে গড়ে তুলেছে। পদ্মা নদী থেকে পাইপলাইনের মাধ্যমে পানি এনে খাড়িতে ফেলার পাশাপাশি সৌন্দর্যবর্ধনের জন্য প্রায় এক বছর আগে খাড়ির পাশে গাইডওয়াল ও টাইলস বসানো ওয়াকওয়ে নির্মাণ করা হয়।

সম্প্রতি টানা বৃষ্টির কারণে গাইডওয়ালের একটি অংশ ধসে খাড়ির দিকে হেলে পড়ে। এতে সংযুক্ত ওয়াকওয়েও দেবে যায়। ক্ষতিগ্রস্ত অংশের আশপাশেও ফাটল দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গাইডওয়াল ও ওয়াকওয়ে নির্মাণের জন্য আলাদা কোনো বরাদ্দ ছিল না। বিএমডিএর একটি পাইপলাইন স্থাপন প্রকল্পের আওতায় কাজ পাওয়া রাজশাহীর একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে অতিরিক্তভাবে এ কাজও দেওয়া হয়। প্রায় ১৬ লাখ টাকা ব্যয়ে এক বছর আগে নির্মাণকাজটি সম্পন্ন হয়।

রোববার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ২০ মিটারজুড়ে ওয়াকওয়ে দেবে গেছে। আশপাশেও ফাটল সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণকাজের কারণেই অল্প সময়ের মধ্যে এটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রায় ২০ মিটারজুড়ে ওয়াকওয়ে দেবে গেছে। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে বিএমডিএর গোদাগাড়ী জোন-১-এর সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ বলেন, ‘ওয়াকওয়ে ও গাইডওয়াল নির্মাণের জন্য আলাদা কোনো বাজেট ছিল না। সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে অন্য প্রকল্পের ঠিকাদারকে দিয়ে কাজটি করানো হয়েছিল। বৃষ্টিতে প্রায় ২০ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিকাদারের জামানত এখনো আমাদের কাছে রয়েছে। তাকে দিয়েই সংস্কারকাজ করানো হবে।’

নাসির উদ্দিন এখন ‘সিক্রেট মাফিয়া’

পদ্মায় মহিষকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু

বাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়রসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

রাজশাহীতে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

হাটে হাটে নতুন পাট দামে খুশি চাষিরা

রাজশাহীতে নজরুল ভিলেজের ফলক উন্মোচন, বছরজুড়ে চলবে নজরুলচর্চা

বাঘায় বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তের আগুন, পরিদর্শনে এমপি

রাজশাহীর হাটে হাটে উঠছে নতুন পাট, দামে খুশি চাষিরা

সাইবার অপরাধ দমনে দক্ষতা বাড়ানোর আহ্বান আইজিপির

প্রাথমিক বৃত্তি পরীক্ষা: কেন্দ্রে পরীক্ষার্থী ২৩৮ সবার ফল ‘গায়েব’