হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত স্কুলশিক্ষকের মৃত্যু

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনটে সড়ক দুর্ঘটনায় আহত জাহাঙ্গীর আলম (৫২) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

নিহত শিক্ষক উপজেলার বিলকাজুলি গ্রামের জসিম উদ্দিন সরদারের ছেলে। তিনি একই উপজেলার রতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। 

এর আগে গত ২৭ এপ্রিল ওই স্কুলশিক্ষক কাজীপুর উপজেলা থেকে মোটরসাইকেলে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান জানান, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা