হোম > সারা দেশ > রাজশাহী

ফেসবুকে ‘দাঁড়িপাল্লার জয় হবে’ লেখা পোস্ট, ছাত্রদল নেতাকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বহিষ্কৃত মুস্তাফিজুর রহমান মিলন। ছবি: সংগৃহীত

রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে পদ হারিয়েছেন রাজশাহীর এক ছাত্রদল নেতা। তাঁর নাম মুস্তাফিজুর রহমান মিলন। তিনি বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। সোমবার রাতে তাঁকে বহিষ্কার করে বিজ্ঞপ্তি প্রকাশ করে ছাত্রদল।

দলীয় সূত্র জানায়, সোমবার রাত ৭টার দিকে মুস্তাফিজুর রহমান নিজের ফেসবুক আইডি থেকে রাজশাহী-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল বারীর পক্ষে একটি পোস্ট দেন। এর আগের দিন তিনি জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভার একটি ছবি পোস্ট করেন। ওই পোস্টে তিনি লেখেন, ‘দাঁড়িপাল্লার জয় হবে, ইনশাল্লাহ।’ পোস্ট দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের নজরে আসে।

সর্বশেষ পোস্ট দেওয়ার প্রায় তিন ঘণ্টা পর ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে রাতেই মুস্তাফিজুর রহমানকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে তাঁর সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।

বহিষ্কৃত নেতা মুস্তাফিজুর রহমান জানান, বহিষ্কারের ঘটনায় তাঁর ব্যক্তিগত কোনো ক্ষতি হয়নি। তবে তিনি দাবি করেন, বিজ্ঞপ্তিতে তাঁর ফেসবুক আইডির নাম ব্যবহার করা হয়েছে। অথচ সাংগঠনিকভাবে তাঁর নাম মিলন পারভেজ। তিনি এই বহিষ্কার নিয়ে ভাবছেন না।

এসএসসিতে অকৃতকার্য হওয়ায় বাগমারা ও শিবগঞ্জে দুই শিক্ষার্থীর আত্মহত্যা

রাজশাহী বোর্ডে ৭ বছরের মধ্যে এসএসসির পাসের হার সর্বনিম্ন

রাবির জুলাই চিত্র প্রদর্শনীতে দাঁড়িপাল্লায় একাত্তর ও চব্বিশের তুলনা নিয়ে সমালোচনা

ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ: বাঘায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ

সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভূমি অধিকার ও সাংবিধানিক স্বীকৃতির দাবি

সংকটাপন্ন রাবি শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল প্রশাসন

স্বাস্থ্যকেন্দ্রের তথ্য: বিষণ্ন মানুষ বাড়ছে রাবিতে

রাজশাহীতে চোর সন্দেহে দুই তরুণকে গাছে বেঁধে নির্যাতন

রাজশাহীতে স্কুলছাত্রীর মৃত্যু, গুজব না ছড়ানোর আহ্বান পুলিশের

ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবক আটক, গণধোলাই শেষে পুলিশে সোপর্দ