হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে বাবার ইটের আঘাতে ছেলের মৃত্যুর 

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পাওনা টাকাকে কেন্দ্র করে বাবার ইটের আঘাতে ছেলের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম জিয়ারুল ইসলাম (৪০)। তিনি উপজেলার রাধানগর ইউনিয়নের ফুলবাড়ী বুরিন্দাপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্ত বাবা জয়নুদ্দিনকে আটক করেছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ ভোরে জিয়ারুল তাঁর বাবার কাছে পাওনার ৪৩ হাজার টাকা নিতে যান। ওই পাওনার টাকাকে কেন্দ্র করে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাবা জয়নুদ্দিন ছেলেকে ইট দিয়ে পেটের নিচে আঘাত করে। ইটের আঘাতে ঘটনাস্থলে ছেলে জিয়ারুলের মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে তাঁর মরদেহ উদ্ধার করেন। 

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, জিয়ারুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা প্রক্রিয়াধীন।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা