হোম > সারা দেশ > রাজশাহী

তানোরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭

তানোর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর তানোর থানা এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের তিনসদস্যসহ সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত উপজেলার কয়েকটি স্থানে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

এ সময়ে এক ধান ব্যবসায়ীর কাছে থেকে প্রতারণা করে নিয়ে যাওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম। তিনি বলেন, আটক ব্যক্তিদের মধ্যে সিআর পরোয়ানাভুক্ত একজন, জিআর পরোয়াভুক্ত তিনজন ও নিয়মিত মামলার তিনজন আসামি আছেন। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের নিয়মিত অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার সবাইকে আদালতের মাধ্যমে আজ শুক্রবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

বাঘায় ২ দিনে ৪৫ মণ ভেজাল গুড় ধ্বংস, জরিমানা

রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কারাগারে থেকেও যুবলীগের মিছিলে!

২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

রাজশাহীতে গরুচোর চক্রের অন্যতম সদস্য গ্রেপ্তার

জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছেন প্রধানমন্ত্রী: মিনু

রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ২০ অক্টোবর

ভারত বিগত দিনের চিন্তা-চেতনা থেকে বের হয়ে বাংলাদেশের বন্ধু হবে, আশা প্রতিমন্ত্রীর