হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে বিএসএফের গুলিতে রজিবুল ইসলাম রজন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে গুলিতে তাঁর মৃত্যু হয়। নিহত রজিবুল উপজেলার রোকনপুর (ঠাকুরপুকুর) এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন। তাঁর বাবার নাম আবুল কালাম আজাদ।

স্থানীয় গ্রাম্য মহল্লাদার সেলিম আলী নিহতের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে বলেন, রজিবুল শনিবারে রাতে গরু আনতে ভারতে যান। তাঁর সঙ্গে অন্য গরুর রাখাল ছিল। ওই রাতে বিএসএস তাঁদের লক্ষ্য করে গুলি করে। অন্যরা পালিয়ে গেলেও গুলিতে তাঁর মৃত্যু হয়।

সেলিম আলী আরও বলেন, সীমান্তের ২২০, ২২৩, ২০১ নম্বর পিলারের ভারতীয় অভ্যন্তরে মহিলা ক্যাম্প এলাকায় রজিবুল ইসলাম রজনের লাশ পড়ে ছিল। রজিবুল ইসলামের দুটি সন্তান রয়েছে। বিজিবি তাঁর বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ১৬ বিজিবি নওগাঁর উপ-অধিনায়ক মেজর নোমান আল ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জেনেছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। বিএসএফকেও বিষয়টি জানানো হয়েছে।’

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা