হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে নিরাপত্তা কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মহানগরীতে শাহীন (২২) নামে এক নিরাপত্তা কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার নগরীর শিরোইল মঠপুকুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। শাহীন নওগাঁ জেলার মান্দা উপজেলার ওহেদ আলীর ছেলে। 

পুলিশ জানায়, শাহীন নামে ওই নিরাপত্তা কর্মী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার দুপুরে মহানগরীর শিরোইল মঠপুকুর এলাকার একটি মেস থেকে তার ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। 

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘কিছুদিন আগে মহানগরীর থিম ওমর প্লাজায় নিরাপত্তা কর্মী হিসেবে যোগ দেন শাহীন। সেখানে তিনি ট্রেনিং অবস্থায় ছিলেন। শনিবার সকালে মেসে গলায় গড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। 

খবর পেয়ে থানা–পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তার লাশ উদ্ধার করে। তবে ঠিক কি করণে ওই নিরাপত্তা কর্মী আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। এই ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলার প্রস্তুতি চলছে।’ আইনি প্রক্রিয়া শেষে শাহীনের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা