হোম > সারা দেশ > রাজশাহী

ধুনটে শিশুকে শ্লীলতাহানি, থানায় মামলা

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনটে শিশুকে (১১) শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল শনিবার ভুক্তভোগীর দাদা বাদী হয়ে এরশাদ মণ্ডল (৪৫) নামে একজনকে আসামি করে এ মামলা দায়ের করেন। আসামি উপজেলার বিশ্বহরিগাছা গ্রামের বাসিন্দা। 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। আসামিকে গ্রেপ্তার জন্য অভিযান অব্যাহত রয়েছে।’ 

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর ওই শিশু বিশ্বহরিগাছা গ্রামের এক প্রতিবেশীর বাড়ি থেকে নিজের বাড়ির দিকে যাচ্ছিল। পথিমধ্যে এরশাদ মণ্ডল তাকে জড়িয়ে ধরে রাস্তার পাশে নিয়ে যায়। এ সময় তিনি ভুক্তভোগীর মুখ চেপে ধরে শ্লীলতাহানি করেন। একপর্যায়ের ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে এরশাদ মণ্ডল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা