হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে আগ্নেয়াস্ত্রসহ কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও বাঘা প্রতিনিধি 

রাজশাহীর বাঘা উপজেলা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাব-এর রাজশাহীর একটি দল গতকাল বুধবার রাত ৮টার দিকে বাঘার হেলালপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে। 

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব এ তথ্য জানিয়েছে। 

গ্রেপ্তার ব্যক্তিরা নাম মো. রতন (৩০)। রাজশাহীর চারঘাট উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে তাঁর বাড়ি। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রতন একজন অস্ত্র কারবারি। তাঁর বিরুদ্ধে বাঘা থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গতকাল রাতেই একটি মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।