হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে আ.লীগ নেতা বাবু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

হাবিবুর রহমান বাবু। ছবি: সংগৃহীত

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান বাবুকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ২টার দিকে নগরের দরগাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

হাবিবুর রহমান বাবু রাজশাহী মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। পরে মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি নগর আওয়ামী লীগের সদস্য।

নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, হাবিবুর রহমান বাবুর বিরুদ্ধে একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার করে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে কোন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল তা ওসি জানাতে পারেননি।

আদালতে হাজির হননি ছেলে, মা-বাবা কারাগারে

আবেগঘন পোস্ট দিয়ে ফেসবুক লাইভে তরুণীর গলায় ফাঁস

আ.লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ, রাজশাহী রেঞ্জ ডিআইজির চিঠি

রাজশাহীর পাঁচ ‘অদম্য নারী’ পেলেন বিভাগীয় সম্মাননা

রাজশাহীতে দিনদুপুরে বাড়ির সামনে গিয়ে ছুরিকাঘাতে যুবককে হত্যা

রাজশাহী সিটি করপোরেশন: প্রশাসকের দৌড়ে পাঁচ নেতা

নদে ৫০টি গুলিভর্তি বক্স পেল দুই শিশু

রাসিক প্রশাসকের দৌড়ে বিএনপির ৫ নেতা

রাতের আঁধারে দুই পানবরজে আগুন

আমবাগান: মুকুলে নুয়ে পড়ছে ডাল