হোম > সারা দেশ > রাজশাহী

ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি আর নেই

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি। ছবি: সংগৃহীত

ভাষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রাজশাহীতে অগ্রণী ভূমিকা রাখা ভাষাসৈনিক ও প্রবীণ রাজনীতিবিদ মোশাররফ হোসেন আখুঞ্জি মারা গেছেন। আজ সোমবার বেলা আড়াইটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

মোশাররফ হোসেন আখুঞ্জি রাজশাহী নগরের কুমারপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে।

মোশাররফ হোসেন আখুঞ্জি এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে রাজশাহীতে অগ্রণী ও সক্রিয় ভূমিকা পালন করেন মোশাররফ হোসেন আখুঞ্জি। মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর অংশগ্রহণ ও অবদান রাজশাহীর ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর মরদেহ ঢাকা থেকে রাজশাহীর নিজ বাসভবনে নেওয়ার প্রক্রিয়া চলছে। আজ রাতের মধ্যেই মরদেহ রাজশাহীতে পৌঁছানোর কথা রয়েছে।

জানাজা ও দাফনের সময়সূচি পরে পরিবারের পক্ষ থেকে জানানো হবে।

সার না পাওয়ার আশঙ্কায় মহাসড়ক অবরোধ কৃষকদের

ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর রাকীন

ডিসি অফিসের পাশেই মাদকের আখড়া

রামেক হাসপাতাল: নকল ফিল্ম সরবরাহ, টিউবও নিম্নমানের

রাজশাহীতে ৪ দিনব্যাপী বনসাই প্রদর্শনী শুরু

পদ্মার পানি আদায়ে ছাড় নয়, প্রয়োজনে আবারও লংমার্চ: আখতার

রাজশাহীতে ধানখেত থেকে যুবকের মরদেহ উদ্ধার, ট্রান্সফরমার চুরির সন্দেহ

পাখি শিকারে বাধা দেওয়ায় এয়ারগানের নল ঘুরিয়ে গুলি, যুবক হাসপাতালে

রামেক: ট্রলির অভাবে ফটকেই পড়ে থাকেন রোগীরা

আদা চাষে প্রণোদনা দেবে সরকার: কৃষিমন্ত্রী