হোম > সারা দেশ > রাজশাহী

নাটোরে শিক্ষিকার মৃত্যুতে স্বামীর জামিন নামঞ্জুর

নাটোর প্রতিনিধি

নাটোরে কলেজশিক্ষক খায়রুন নাহারের (৪২) মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার স্বামী মামুন হোসেনকে (২২) কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৬টায় এ আদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসলেম উদ্দিন। এর আগে বেলা ১২টায় তাঁকে আদালতে হাজির করা হলে সন্ধ্যা ৬টায় জামিন আবেদন শুনানির সময় দেন আদালত।

মামুনের পক্ষে আইনজীবী গোলাম সারোয়ার স্বপন জানান, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় মামুনকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ দুপুরে আদালতে হাজির করে। সন্ধ্যায় মামুনের পক্ষে করা জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসলেম উদ্দিন।

এদিকে, এ ঘটনায় নিহত কলেজশিক্ষক খায়রুন নাহারের চাচাতো ভাই ছবের উদ্দিন বাদী হয়ে গতকাল রাতে রোববার সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। তবে মামলায় কাউকে অভিযুক্ত করা হয়নি।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, ‘ময়নাতদন্ত প্রতিবেদন এখনো পাওয়া না যাওয়ায় আটক মামুন হোসেনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর পর আদালত মামুনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।’ 

রাজশাহীতে ‘ম্যাংগো লাভার’ অফিসে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ

রাজশাহীতে তিন দিনব্যাপী ফল ও আম মেলা

মাছির যন্ত্রণায় শ্বশুরবাড়ি যাওয়া বন্ধ

রাবির নৃবিজ্ঞান বিভাগে সভাপতির কক্ষে শিক্ষার্থীদের তালা

স্বেচ্ছাসেবক দল নেতার বাসায় যুবক গুলিবিদ্ধ: অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা

পুকুরে সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শ্রমিক নিহত

ছাত্রদলের কমিটিতে অছাত্র বিবাহিত শিবির ছাত্রলীগ

তুচ্ছ ঘটনায় রাজশাহীতে রেস্তোরাঁয় ভাঙচুর, হাতবোমার বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে খুঁটিতে উঠে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

রাজশাহীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, তিন শিক্ষার্থী গ্রেপ্তার