হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে বাস-অটোরিকশার সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত ২

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

দুর্ঘটনাকবলিত অটোরিকশা। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী নগরের অক্ট্রয় মোড় এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বেদেনা বেগম (৩০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর স্বামীসহ আরও দুজন আহত হয়েছেন। আজ বুধবার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বেদেনা রাজশাহীর দুর্গাপুর উপজেলার তালিসাবাসপুর গ্রামের মো. রেজ্জাকের স্ত্রী। তাঁর স্বামী রেজ্জাক (৪৫) এবং নগরের লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার মো. নাসির (৩০) নামের আরেক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির বলেন, দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসক বেদেনাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, নিহত নারীর লাশ হাসপাতালের মর্গে আছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

শিশুকে কোলে নিলেন ইউএনও, পরীক্ষা দিলেন মা

পাওনা টাকা নিয়ে বিরোধ: ঘুষির আঘাতে দেয়ালে ধাক্কা লেগে বৃদ্ধের মৃত্যু

রাজশাহীতে বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলার অভিযোগ

নিয়োগে ঘুষের অভিযোগে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

৩০ ফুট উঁচু মই থেকে পড়ে আহত ফায়ার সার্ভিসের গাড়িচালক

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়: ১৯ কোটির ভবনও চক্রের পেটে

সরকার প্রতিশ্রুতি থেকে সরে এসেছে: শিবির সভাপতি সাদ্দাম

রাজশাহীতে অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনে বাধ্য করার অভিযোগ, আদালতে মামলা

রাজশাহীতে ৮ ঘণ্টা রেলপথ অবরোধে ৩৫ লাখ টাকার রাজস্ব ক্ষতি: রেলওয়ে