হোম > সারা দেশ > রাজশাহী

বাগমারার ২ সাবেক এমপিসহ ৭৩ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক দুই সংসদ সদস্য (এমপি) আবুল কালাম আজাদ, এনামুল হকসহ ৭৩ জনের নামে মামলা হয়েছে। এতে অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মুনছুর রহমান (৪৩) নামের এক ব্যক্তি বাদী হয়ে এ মামলা করেন। তাঁর বাড়ি বাগমারা উপজেলার রামরামা গ্রামে। 

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম মামলা হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুই এমপিসহ ৭৩ জনের নামে এবং অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা হয়েছে।’ 

এজাহারের বরাত দিয়ে ওসি তৌহিদুল জানান, গত ৫ আগস্ট ছাত্র-জনতার মিছিলে যোগ দিতে মামলার বাদী মুনছুর রহমান মোটরসাইকেলে করে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। ভবানীগঞ্জ কারিগরি স্কুল অ্যান্ড কলেজের সামনে আসামিরা তাঁর গতি রোধ করেন। এরপর তাঁর ডান পায়ের হাঁটুর ওপরে গুলি করা হয়। গুলিটি মাংস ভেদ করে পায়ের অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। এ সময় আরেকটি গুলি করা হয় মুনছুর রহমানের বাঁ পায়ের হাঁটুর নিচে। 

এ ছাড়া লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে মুনছুর রহমানকে এলোপাতাড়ি আঘাত করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ১০ আগস্ট তিনি হাসপাতাল থেকে বাসায় ফেরেন। চিকিৎসা শেষে অনেকটা সুস্থ হয়ে তিনি এই মামলা করলেন। 

ওসি জানান, মামলা দায়েরের পর এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা