হোম > সারা দেশ > রাজশাহী

করোনা উপসর্গে রামেকে আরও ৩ মৃত্যু  

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তারা মারা যান। হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় রাজশাহীর দুজন ও বগুড়ার একজন রোগী মারা গেছেন। এরমধ্যে দুজন পুরুষ ও একজন নারী। সবাই করোনার উপসর্গে ভুগছিলেন। নমুনা পরীক্ষার আগেই তারা মারা গেছেন।

ওই ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন তিনজন রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র পেয়েছেন আটজন। সোমবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে মোট রোগী ছিলেন ৭০ জন। 

রোববার জেলার ৩৯৯টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে ১১০ জনের করোনা পজিটিভ রিপোর্ট হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ২৭ দশমিক ৫৭ শতাংশ।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা