হোম > সারা দেশ > রাজশাহী

দোকানে ঢুকে যুবলীগ নেতাকে মারধর, অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এক যুবলীগ নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার গোসাইবাড়ি বাজারের একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন যুবলীগ নেতা। 

অভিযোগকারী আব্দুস সালাম একই এলাকার চিথুলিয়া গ্রামের মজির উদ্দিনের ছেলে। তিনি গোসাইবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। 

অভিযুক্ত আশিকুর রহমান গোসাইবাড়ি গ্রামের আয়নুল হক বেপারির ছেলে। তিনি গোসাইবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। 

এ ঘটনায় আব্দুস সালাম বাদী হয়ে আশিকুর রহমানসহ সাত নেতাকর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনার পর থেকে গোসাইবাড়ি বাজার এলাকায় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। 

অভিযোগ সূত্রে জানা যায়, গোসাইবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আজ শুক্রবার সকাল ১০টার দিকে গোসাইবাড়ী বাজারের তৌহিদুল ইসলামের চায়ের দোকানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বসেছিলেন। এ অবস্থায় আশিকুর রহমান তাঁর সহযোগীদের নিয়ে ওই চায়ের দোকানে ঢুকে আব্দুস সালামের ওপর হামলা চালিয়ে কিলঘুষি মারতে থাকেন। এ সময় আব্দুস সালামের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে আশিক ও তাঁর সহযোগীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আব্দুস সালামকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। 

এ বিষয়ে গোসাইবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গোসাইবাড়ি কলেজে আমাকে চাকরি পাইয়ে দেওয়ার কথা দিয়েছিলেন আব্দুস সালাম। কিন্তু পরবর্তীতে চাকরি না দেওয়ার বিষয় নিয়ে তাঁর সঙ্গে বাক্‌বিতণ্ডা হয়েছে। তাঁকে মারধর করা হয়নি।’ 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, যুবলীগ নেতাকে মারধরের বিষয়ে অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা