হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মহানগরীতে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে ছিনতাইকারী চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মহানগরের কাটাখালী থানার পুলিশ রাজশাহীর বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার আটজন হলেন মুকুল হোসেন (৩৫), রাব্বী আলী (২৮), শিহাব আলী (২১), নাজমুল ইসলাম (২৪), নাজিউর রহমান মৃদুল (২২), মো. রকি (২৮), সুমাইয়া আক্তার রিমা (২৪) ও আশরাফ আলী (৫৪)। রাজশাহীর বিভিন্ন এলাকায় তাঁদের বাড়ি।

আরএমপির মুখপাত্র রফিকুল আলম জানান, গত ৬ মে রাতে নগরীতে যাত্রীবেশে অটোরিকশায় ওঠেন চক্রের সদস্যরা। এরপর নির্জন স্থানে গিয়ে তারা অটোরিকশাচালককে মারধর করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যান। এ নিয়ে কাটাখালী থানায় একটি মামলা হয়।

এরপর সোমবার দিবাগত রাতে প্রথমে শিহাবকে আটক করা হয়। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যদের গ্রেপ্তার করা হয়। এই অভিযানে ছিনতাই হওয়া অটোরিকশার বিভিন্ন পার্টস উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হয়েছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা