হোম > সারা দেশ > রাজশাহী

‘নাশকতার আসামির জন্য পুলিশকে ফোন’, সংবাদের প্রতিবাদ বাদশার

আজকের পত্রিকার অনলাইন সংস্করণে ‘নাশকতার আসামি সাবেক শিবির নেতার জন্য পুলিশ কমিশনারকে বাদশার ফোন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। তিনি বলেছেন, ‘আমার ছবিসহ প্রকাশিত প্রতিবেদনটি সর্বৈব মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।’

তিনি বলেন, প্রকৃত তথ্য হলো, ‘রাজশাহী মহানগর আওয়ামী লীগ নেতা ও রাজশাহী সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম বাবু রাজশাহী মসজিদ মিশন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি হিসেবে আমাকে জানান যে, ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষকে পুলিশ গ্রেপ্তার করেছে। জনাব বাবু পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে চাইলে আমি একবার মাত্র তাকে ফোন করে বাবুকে তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিই।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি নিয়ে ফলাও করে প্রতিবেদন প্রকাশ করার হলেও সংশ্লিষ্ট পত্রিকাটির কেউ আমার সঙ্গে একটিবারের জন্যও যোগাযোগ করেননি। অথচ প্রকাশিত সংবাদে দিব্যি আমার বক্তব্য বসিয়ে দেওয়া হয়েছে। আজকের পত্রিকার মতো একটি দায়িত্বশীল সংবাদপত্র কীভাবে এমন একটি স্পর্শকাতর বিষয়ে আমার সঙ্গে ন্যূনতম যোগাযোগ না করেই সংবাদ প্রকাশ করল তা আমার বোধগম্য নয়।’ বিশেষ কোনো উদ্দেশ্য হাসিলের জন্য এই সংবাদটি পরিবেশন করা হয়েছে কিনা তা তদন্তেরও দাবি জানান তিনি। 

প্রতিবেদকের বক্তব্য
ফজলে হোসেন বাদশাকে শনিবার (২৭ জুলাই) দুপুর ১২টা ৩২ মিনিটে ফোন কল করা হয় এবং তাঁর সঙ্গে ২ মিনিট ৩২ সেকেন্ড কথা হয়। সেই ফোন কলের রেকর্ড প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে। এই প্রতিবেদনে প্রতিবেদকের কোনো মনগড়া বক্তব্য নেই। ফজলে হোসেন বাদশা এবং শরিফুল ইসলাম বাবু যা বলেছেন তা হুবহু লেখা হয়েছে। প্রতিবেদকের কাছে শরিফুল ইসলাম বাবুর সঙ্গে ফোন কলের রেকর্ডও সংরক্ষিত আছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা