হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে ২২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

২২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হওয়া দুই যুবক। ছবি: সংগৃহীত

রাজশাহীতে ২২০ গ্রাম হেরোইনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে জেলার গোদাগাড়ী উপজেলার ছয়ঘাটি গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকেরা হলেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার বীর সিংজুরী গ্রামের শাহিন আলম (৩৩) ও নজরুল ইসলাম (২৩)। তাঁদের গ্রেপ্তারের তথ্য আজ দুপুরে র‍্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

র‍্যাব আরও জানায়, র‍্যাব-৫-এর রাজশাহীর সদর কোম্পানির একটি দল আজ সকালে ছয়ঘাটি গ্রামে অভিযান চালায়। এ সময় শাহিন ও নজরুলের কাছ থেকে একটি মোটরসাইকেল, ২২০ গ্রাম হেরোইন ও ৫ হাজার ৩০ টাকা জব্দ করা হয়। এ বিষয়ে তাঁদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

স্থবির রাবির সাংস্কৃতিক অঙ্গন

রাজশাহীতে সাংবাদিককে মারধর করলেন বিএনপির নেতা-কর্মীরা

খরচ তুলতে না পারায় বন্ধ রাবির ই-কার সেবা

চার বছর অপেক্ষার পর এসেছিল প্রথম সন্তান, হামের উপসর্গ নিয়ে মৃত্যু

ভুয়া চাহিদাপত্রে তেল নিতে যাওয়া ফায়ার সার্ভিসের ৫ কর্মী প্রত্যাহার

অফিসের চাহিদা দেখিয়ে ৩০০ লিটার তেল নিতে গিয়ে ধরা ফায়ার সার্ভিসের ৪ কর্মী

রাজশাহীতে পদ্মা ব্যারাজ দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

হামের উপসর্গ: রামেক হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু

এবার শতকোটি টাকার ওষুধ আনলেন ডা. আজাদ

হামের উপসর্গ: ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে ২ শিশুর মৃত্যু