হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে অজ্ঞাত ব্যক্তিদের হামলায় দুধবিক্রেতা নিহত

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অজ্ঞাত ব্যক্তিরা মতিউর রহমান (৩২) নামে এক দুধবিক্রেতার ওপর হামলা করেন।রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার তাঁর মৃত্যু হয়। তিনি উপজেলার রহনপুর ইউনিয়নের আসানপুর গ্রামের মৃত আবদুস সালামের ছেলে।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে গুরুতর আহত অবস্থায় তাঁকে একটি ধানখেত থেকে উদ্ধার করা হয়।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ দাস জানান, মতিউর রহমান দুধ সংগ্রহ করে পার্শ্ববর্তী পুনরা গ্রাম থেকে বাড়িতে আসার সময় মাঠের মধ্যে অজ্ঞাত ব্যক্তিরা তাঁকে কোদাল দিয়ে আঘাত করে। স্থানীয় লোকজন তাঁকে ধানের জমি থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) মামুন জানান, রামেকে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। আসামি শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা