হোম > সারা দেশ > রাজশাহী

আজকের পত্রিকার দুর্গাপুর প্রতিনিধির বাবার ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

মো. আজহার আলী। ছবি: সংগৃহীত

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আজহার আলী (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে দুর্গাপুর পৌরসভার দেবীপুর মহল্লায় নিজ বাড়িতেই মারা যান তিনি।

আজহার আলী আজকের পত্রিকার দুর্গাপুর উপজেলা প্রতিনিধি মিজান মাহীর বাবা। সম্প্রতি তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। এরপর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিছুটা সুস্থ হলে তাঁকে বাসায় নেওয়া হয়েছিল। মঙ্গলবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বিকেল সাড়ে ৫টায় বাড়ির সামনের মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

শিশুকে কোলে নিলেন ইউএনও, পরীক্ষা দিলেন মা

পাওনা টাকা নিয়ে বিরোধ: ঘুষির আঘাতে দেয়ালে ধাক্কা লেগে বৃদ্ধের মৃত্যু

রাজশাহীতে বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলার অভিযোগ

নিয়োগে ঘুষের অভিযোগে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

৩০ ফুট উঁচু মই থেকে পড়ে আহত ফায়ার সার্ভিসের গাড়িচালক

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়: ১৯ কোটির ভবনও চক্রের পেটে

সরকার প্রতিশ্রুতি থেকে সরে এসেছে: শিবির সভাপতি সাদ্দাম

রাজশাহীতে অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনে বাধ্য করার অভিযোগ, আদালতে মামলা

রাজশাহীতে ৮ ঘণ্টা রেলপথ অবরোধে ৩৫ লাখ টাকার রাজস্ব ক্ষতি: রেলওয়ে