হোম > সারা দেশ > রাজশাহী

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

শিশু সাজিদের বাড়িতে গিয়ে তার বাবা-মার হাতে অনুদানের অর্থ তুলে দেন রাজশাহী-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর তানোরে নলকূপের পরিত্যক্ত গর্তে পড়ে নিহত শিশু সাজিদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ রোববার নিহত সাজিদের পরিবারকে নগদ ৫০ হাজার টাকা অনুদান দিয়েছে দলটি।

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান আজ রোববার সকালে কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে নিহত শিশু সাজিদের বাড়ি গিয়ে তার বাবা রাকিবুল ইসলাম ও মা রুনা খাতুনের হাতে অনুদানের অর্থ তুলে দেন।

এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং নিহত সাজিদের জন্য দোয়া করেন। এ সময় তানোর উপজেলা জামায়াতের আমির আলমগীর হোসেন, পাঁচন্দর ইউনিয়ন জামায়াতের আমির জুয়েল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

১০ ডিসেম্বর বাড়ির সামনে মায়ের সঙ্গে হাঁটতে গিয়ে দুই বছরের শিশু সাজিদ গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে পড়ে যায়। প্রায় ৩২ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে ফায়ার সার্ভিসের কর্মীরা মাটির ৫০ ফুট গভীর থেকে তার মরদেহ উদ্ধার করে। হৃদয়বিদারক ঘটনাটি দেশ ও বিদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

সাইবার অপরাধ দমনে দক্ষতা বাড়ানোর আহ্বান আইজিপির

প্রাথমিক বৃত্তি পরীক্ষা: কেন্দ্রে পরীক্ষার্থী ২৩৮ সবার ফল ‘গায়েব’

বানেশ্বর হাট: আমের বাজার এখনো জমজমাট

রাজশাহীতে নারীকে কুপিয়ে মোবাইল ছিনতাই, গ্রেপ্তার ২

উত্তরাঞ্চলের আড়াই লাখ কৃষক পরিবারের ২২৫ কোটি টাকা ঋণ মওকুফ

আমের ঢলন প্রথা বাতিল শুধু মুখেই

২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল শুরু

ঘুমের ওষুধ মেশানো ডাব খেতে দেন তাঁরা, পরে হাতিয়ে নেন মালামাল-টাকাপয়সা

জুলাইয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া শিক্ষকদের তালিকা ভিসির কাছে দিল রাকসু

১৩ বছর পর রামেক হাসপাতালে বাড়ল ১০০ শয্যা, সরকারি স্বীকৃতি পেল আইসিইউ