হোম > সারা দেশ > রাজশাহী

দুই হাতে ভর করে কেন্দ্রে বৃদ্ধ, ইভিএমে ভোট দিয়ে উচ্ছ্বসিত 

পাবনা প্রতিনিধি

জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী জাবেদ চৌধুরী (৬৮)। দুই হাত আর দুই পায়ে ভর করে চলাফেরা করেন। প্রতিবন্ধকতা দমাতে পারেনি তাঁকে। দুই হাত আর দুই পায়ে ভর করে কেন্দ্রে এসে ভোট দিলেন। প্রথমবার ইভিএমে ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

আজ বুধবার পাবনার বেড়া উপজেলা পরিষদ নির্বাচনে চলছে ভোট গ্রহণ। কাশীনাথপুর মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে বেলা সাড়ে ১১টার দিকে ভোট দিয়ে বের হওয়ার পর কথা হয় জাবেদ চৌধুরীর সঙ্গে।

আলাপকালে জাবেদ চৌধুরী বলেন, ‘২০ বছর বয়স থেকে প্রতিটি নির্বাচনে ভোট দিয়ে আসছি। এত বছর ব্যালট পেপারে ভোট দিয়ে আসলেও এবারই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট দিয়েছি।’

জাবেদ চৌধুরী বলেন, ‘ইভিএম পদ্ধতি খুব একটা কঠিন নয়। সকালে আমার স্ত্রী প্রথমে ভোট দিয়ে আমাকে বিস্তারিত জানিয়েছে কীভাবে ভোট দিতে হয়। প্রথমে সাদা বাটনে চাপ দিয়ে পরে সবুজ বাটনে চাপ দিতে হয়। এভাবেই আমি খুব সহজে ভোট দিয়েছি। কোনো সমস্যা হয়নি।’

জানা গেছে, বেড়া উপজেলার আমিনপুরের জাতসাকিনী ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত ময়েন চৌধুরীর ছেলে জাবেদ। জন্ম থেকেই তিনি শারীরিক প্রতিবন্ধী।

সংসারে তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দুজনকেই বিয়ে দিয়েছেন। ছেলের নাম আলামিন (২৭) ও মেয়ের নাম বিউটি (১৯)। ছেলে আলামিন তাঁর সঙ্গেই থাকেন। তিনি নির্মাণশ্রমিক হিসেবে কাজ করেন। স্ত্রী নুরজাহান খাতুন গৃহিণী।

এত বছর বয়স হলেও তিনি এত দিন প্রতিবন্ধী ভাতা পাননি। দুই বছর আগে বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল হক বাবু তাঁর একটি প্রতিবন্ধী ভাতা করে দিয়েছেন। সেই ভাতার টাকা, ছেলের কিছু আয় এবং মানুষের সাহায্য নিয়ে তাঁদের সংসার চলে।

জাবেদ চৌধুরী বলেন, ‘এবারের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের পরিবেশ ভালো। ইভিএম মেশিনে ভোট দিয়ে ভালোই লেগেছে।’

 

শিশুকে কোলে নিলেন ইউএনও, পরীক্ষা দিলেন মা

পাওনা টাকা নিয়ে বিরোধ: ঘুষির আঘাতে দেয়ালে ধাক্কা লেগে বৃদ্ধের মৃত্যু

রাজশাহীতে বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলার অভিযোগ

নিয়োগে ঘুষের অভিযোগে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

৩০ ফুট উঁচু মই থেকে পড়ে আহত ফায়ার সার্ভিসের গাড়িচালক

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়: ১৯ কোটির ভবনও চক্রের পেটে

সরকার প্রতিশ্রুতি থেকে সরে এসেছে: শিবির সভাপতি সাদ্দাম

রাজশাহীতে অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনে বাধ্য করার অভিযোগ, আদালতে মামলা

রাজশাহীতে ৮ ঘণ্টা রেলপথ অবরোধে ৩৫ লাখ টাকার রাজস্ব ক্ষতি: রেলওয়ে