হোম > সারা দেশ > রাজশাহী

রামেকের করোনা ইউনিটে একজনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। রাজশাহীর ৫৮ বছর বয়সী এই ব্যক্তি করোনার উপসর্গে ভুগছিলেন।

রামেক হাসপাতালের এক প্রতিবেদনে আজ শুক্রবার সকালে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শুক্রবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে একজন ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে কেউ ছাড়পত্র পাননি। শুক্রবার সকাল পর্যন্ত মোট রোগী ছিলেন চারজন।

আগের দিন বৃহস্পতিবার রাজশাহীর ১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে দুজনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার ২০ শতাংশ।

রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ২০ অক্টোবর

ভারত বিগত দিনের চিন্তা-চেতনা থেকে বের হয়ে বাংলাদেশের বন্ধু হবে, আশা প্রতিমন্ত্রীর

১০ দিনেও রাবি সাংবাদিকদের ওপর হামলাকারী কেউ গ্রেপ্তার হয়নি

সেনাসদস্য পরিচয়ে জাল টাকা দিয়ে সোনার চেইন আত্মসাৎ, গ্রেপ্তার ২

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী

বাঘায় মাদক সেবন ও বিক্রির দায়ে এক দম্পতিসহ ৩ জনের কারাদণ্ড

গোদাগাড়ী ইউএনও অফিসে তালা ঝোলানোর ঘটনায় মামলা

রবীন্দ্রসংগীত ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’