হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে করোনা সংক্রমণের হার মাত্র ১ দশমিক ৩৬ শতাংশ

প্রতিনিধি, রাজশাহী

রাজশাহীতে নমুনা পরীক্ষার বিপরীতে করোনা সংক্রমণের হার কমে মাত্র ১ দশমিক ৩৬ শতাংশ পাওয়া গেছে। আজ বুধবার জেলার সিভিল সার্জনের কার্যালয়ের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়। 

এতে বলা হয়, মঙ্গলবার আরটি-পিসিআর, র‍্যাপিড এন্টিজেন টেস্ট ও জেন এক্সপার্ট টেস্টে জেলার মোট ২৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে মাত্র চারজনের করোনা পজিটিভ রিপোর্ট হয়েছে। সংক্রমণের হার ১ দশমিক ৩৬ শতাংশ। 

করোনার ভারতীয় ডেলটা ধরন আসার পর গত আগস্টেই রাজশাহীতে সংক্রমণের হার উঠেছিল ৫০ শতাংশের কাছাকাছি। এরপর ধীরে ধীরে তা কমতে থাকে। গত সোমবার সংক্রমণের হার ছিল ৭ দশমিক ১৪ শতাংশ। মঙ্গলবারের ১ দশমিক ৩৬ শতাংশ সংক্রমণের হার সর্বনিম্ন। 

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁরা মারা যান। হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় নওগাঁর দুজন এবং রাজশাহী ও নাটোরের একজন করে মারা গেছেন। তাঁরা প্রত্যেকে মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। কারও নমুনা পরীক্ষা হয়নি। মৃত চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। রামেক হাসপাতালের করোনা ইউনিটে চলতি মাসে এ নিয়ে ৯৪ জনের মৃত্যু হলো। বুধবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ১৩ জন। ছাড়পত্র পেয়েছেন ২২ জন। বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে মোট রোগী ছিলেন ১২১ জন। এর মধ্যে রাজশাহীর ৫১ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৪ জন, নাটোরের ১৪ জন, নওগাঁর ১৬ জন, পাবনার ১১ জন, কুষ্টিয়ার ১২ জন এবং জয়পুরহাট, সিরাজগঞ্জ ও রংপুরের একজন করে রোগী ভর্তি ছিলেন। 

রুয়েটের গাড়িতে প্রধানমন্ত্রী, ‘বড় সুযোগ ছিল’ বলা যুবকের বাবাও ডিবি হেফাজতে

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হলো ভূমিমন্ত্রী মিনুকে

বাবার মুক্তির আকুতি নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ির সামনে দুই মেয়ে, ডাকলেন প্রশাসক

রক্তশূন্যতা নিয়ে রামেকে ভর্তি ভূমিমন্ত্রী মিনু

প্রধানমন্ত্রীর হাত থেকে প্রণোদনার চেক নিলেন এমপি, বাপ-বেটা মিলে পেলেন ১৯ হাজার টাকা

পাঁচ দফা দাবিতে রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ১০৩টি ককটেল উদ্ধার

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় ফোন খোয়ালেন ৯ জন

রাজশাহীতে পুকুর থেকে তরুণের লাশ উদ্ধার

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’