হোম > সারা দেশ > রাজশাহী

নাটোরে চেয়ারম্যান পদে নতুন মুখ একজন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১ জন

নাটোর প্রতিনিধি

নাটোর সদর, নলডাঙ্গা ও সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন শরিফুল ইসলাম রমজান, রবিউল ইসলাম ও দেলোয়ার হোসেন পাশা। তাঁদের মধ্যে দেলোয়ার হোসেন পাশা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

গতকাল বুধবার রাত সাড়ে ১১টায় বেসরকারিভাবে এসব ফল ঘোষণা করেন প্রথম ধাপের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ, সহকারী রিটার্নিং অফিসার আব্দুস সালাম ও আনিসুর রহমান।

নাটোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে  টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী মো. শরিফুল ইসলাম রমজান। তিনি ৩৪ হাজার ৭৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম পেয়েছে ৩১ হাজার ৮৫৩ ভোট। তিনি ২ হাজার ৯৪৪ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।

শরিফুল ইসলাম রমজান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রিয়াজুল ইসলাম মাসুম জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

নাটোর সদর উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে মো. শরিফুর রহমান সুমন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কামরুন্নাহার কাজল নির্বাচিত হয়েছেন।

সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে আনিছুর রহমান লিখন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীমা হক রোজী নির্বাচিত হয়েছেন। এখানে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হন দেলোয়ার হোসেন পাশা।

নলডাঙ্গা উপজেলা নির্বাচনে প্রকৌশলী রবিউল ইসলাম চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মর্মে ঘোষণা দিয়েছেন সহকারী রিটার্নিং অফিসার আব্দুস সালাম। তবে নারী ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে রাত সাড়ে ১২টা পর্যন্ত কারও নাম ঘোষণা করেননি তিনি।

এর আগে বুধবার সকালে নাটোরের তিন উপজেলায় ৩০২ ভোটকেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা