হোম > সারা দেশ > রাজশাহী

ভোটারদের টিসিবির কার্ড নিয়ে রাখার অভিযোগে রাসিকের প্যানেল মেয়র আটক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ভোটারদের টিসিবির কার্ড নিয়ে রেখে পছন্দের প্রার্থীর জন্য ভোট নেওয়ার চেষ্টার অভিযোগে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্যানেল মেয়র-১ নিযাম-উল-আযিমকে আটক করেছে যৌথ বাহিনী। নিযাম-উল-আযিম রাসিকের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। 

গতকাল শনিবার মধ্যরাতে নিজ বাসা থেকে তাঁকে আটক করে নিয়ে যাওয়া হয়। নিযাম-উল-আযিম রাজশাহী-২ (সদর) আসনের নির্বাচনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার পক্ষে কাজ করছিলেন। 

র‍্যাব-৫-এর রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস জানান, কাউন্সিলর নিযাম-উল-আযিমের ব্যাপারে অভিযোগ আসে যে পছন্দের প্রার্থীর জন্য ভোট নিতে ভোটারদের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর কার্ড জব্দ করে রেখেছেন। তাঁর পছন্দের প্রার্থীকে ভোট না দিলে টিসিবির কার্ড বাতিল করা হবে বলেও হুমকি দেন। এ ব্যাপারে গতকাল তাঁকে সতর্ক করা হলেও তিনি টিসিবির কার্ড ফেরত দেননি। তাই রাতে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথ বাহিনী তাঁর বাসায় অভিযান চালায়। এ সময় তাঁকে আটক করা হয়। 

তিনি আরও জানান, নিযাম-উল-আযিম এখন র‍্যাবের হেফাজতেই আছেন। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে দেওয়া হবে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা