হোম > সারা দেশ > রাজশাহী

ডেঙ্গুতে মারা গেলেন ঈশ্বরদী বিএনপির সাবেক নেতা সঞ্জু খান

ঈশ্বরদী প্রতিনিধি

ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আকরাম আলী খান সঞ্জু (৫৬) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

সঞ্জু খানের বড় ভাই আরজু খান আজ শনিবার সকালে মুঠোফোনে জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চার দিন আগে তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে অবস্থার অবনতি হলে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে লাইফ সাপোর্টে নেওয়ার পর রাত পৌনে ১২টার দিকে তিনি মারা যান। পাকশীর বাঘইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রোববার বাদ জোহর তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। 

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং পাবনা-৪ আসনের সাবেক সাংসদ বিএনপির নেতা সিরাজুল ইসলাম সরদার।

রাজশাহীতে গরুচোর চক্রের অন্যতম সদস্য গ্রেপ্তার

জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছেন প্রধানমন্ত্রী: মিনু

রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ২০ অক্টোবর

ভারত বিগত দিনের চিন্তা-চেতনা থেকে বের হয়ে বাংলাদেশের বন্ধু হবে, আশা প্রতিমন্ত্রীর

১০ দিনেও রাবি সাংবাদিকদের ওপর হামলাকারী কেউ গ্রেপ্তার হয়নি

সেনাসদস্য পরিচয়ে জাল টাকা দিয়ে সোনার চেইন আত্মসাৎ, গ্রেপ্তার ২

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী

বাঘায় মাদক সেবন ও বিক্রির দায়ে এক দম্পতিসহ ৩ জনের কারাদণ্ড