স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলামকে রাজশাহীর বিভাগীয় কমিশনার পদে নিয়োগ দিয়েছে সরকার। আজ সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সাইফুল ইসলাম উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হিসেবে বদলির আদেশাধীন ছিলেন।
গত ২০ অক্টোবর রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরের দিন বিমানবন্দরে বিদায় জানানোর সময় ইউসুফ আলী প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর সময় প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যান।
বিভাগীয় কমিশনারের পদ থেকে ইউসুফ আলীকে প্রত্যাহার করে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. রেজাউল আলম সরকারকে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনারের দায়িত্ব দেওয়া হয়।