হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহী-ঢাকা রুটে এসি বাসের ভাড়া বাড়ল ২০০ টাকা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়িয়েছে সরকার। এতে রাজশাহী-ঢাকা রুটে এসি বাসের টিকিটের দাম বেড়েছে ২০০ টাকা। আগে এই রুটে বাসের ভাড়া ছিল ১ হাজার ১০০ টাকা।

আজ বৃহস্পতিবার দুপুর থেকে ভাড়া নেওয়া হচ্ছে ১ হাজার ৩০০ টাকা। তবে নন-এসি বাসের ভাড়া বিকেল পর্যন্ত বাড়েনি।

দেশ ট্রাভেলসের কাউন্টারে গিয়ে দেখা গেছে, এসি বাসের নতুন টিকিটের দাম লেখা একটি কাগজ টানিয়ে রাখা হয়েছে। কাউন্টার মাস্টার তুহিন আলী জানান, আগে ১ হাজার ১০০ টাকা ভাড়া ছিল। সেটি ২০০ টাকা বাড়ানো হয়েছে। তবে নন-এসি বাসের টিকিটের দাম আগের মতোই ৭০০ টাকা আছে। মালিকপক্ষ এখনো নন-এসি বাসের টিকিটের দাম বাড়ানোর নির্দেশনা দেয়নি।

ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী শ্যামলী পরিবহনের এসি বাস নেই। তাঁদের নন-এসি বাসের টিকিটের মূল্য ৭০০ টাকা। তেলের দাম বৃদ্ধি এবং ভাড়া বৃদ্ধির পরও আজ বিকেলে এ দামেই টিকিট বিক্রি করা হচ্ছিল। এই রুটের লোকাল বাসগুলোয়ও টিকিটের দাম বাড়ানো হয়নি।

আরপি অ্যালিগেন্সের কাউন্টার মাস্টার আবদুল মজিদ জানান, তাঁরা ৩৫০ টাকায় যাত্রী পরিবহন করেন। আগে এ ভাড়া ছিল, এখনো সেটাই আছে। ভাড়া বৃদ্ধির ব্যাপারে কোনো কাগজপত্র পাননি বলে আগের ভাড়াই নিচ্ছেন।

আবদুল মজিদ জানান, ঢাকা-রাজশাহী যেতে-আসতে একটি বাসে ১২০ লিটার ডিজেল লাগে। ডিজেলের দাম বেড়েছে বলে ভাড়াও বাড়াতে হবে। দু-এক দিনের মধ্যে নতুন ভাড়া কার্যকর হবে বলেও জানান তিনি।

নির্ধারিত নতুন দরে প্রতি লিটার ডিজেল ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকায় বিক্রি হচ্ছে। জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সচিবালয়ে পরিবহন শ্রমিক-মালিকদের সঙ্গে বৈঠকে সরকার এ সিদ্ধান্ত নেয়।

ককটেল ফাটিয়ে মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয় ‘উদ্ধার’ শ্রমিক দল নেতার

তীব্র দাবদাহের মধ্যে বৃষ্টি পাকার আগে ফাটছে লিচু

বাঘায় ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন নারী নিহত

রাবি শিক্ষার্থীকে ছাত্রদল নেতার ছুরিকাঘাতের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

২৪ ঘণ্টা পর বাসমালিক-শ্রমিকদের দ্বন্দ্বের অবসান

‘গুপ্ত’ রাজনীতি নিষিদ্ধের দাবি রাবি ছাত্রদলের

রাজশাহীতে বাস-অটোরিকশার সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত ২

রাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ

২৪ ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে নিহত ২