হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে দেড় লাখ টাকার পটকাসহ ২ ভাই গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে দেড় লাখ টাকার নিষিদ্ধ আতশবাজি ও পটকা জব্দ করেছে নগর গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার রাতে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে এগুলো জব্দ করে। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন-মারুফ হোসেন (২৪) ও নিয়ামত আলী (২১)। তারা সম্পর্কে আপন ভাই এবং মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা ব্যাংক কলোনির বাসিন্দা।

মহানগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার রাতে নগর গোয়েন্দা পুলিশের একটি দল মারুফ ও নিয়ামত আলীর বাড়িতে অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের বিভিন্ন নিষিদ্ধ আতশবাজি ও পটকা জব্দ করে। এ সময় দুই ভাইকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মামলা করা হয়েছে।’

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা