হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে ট্রাকচাপায় তাজিম উদ্দিন (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে নগরীর খড়খড়ি মোসলেমের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক তাজিম রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার নতুন ফুটকিপাড়া মহল্লার বাসিন্দা। 

রাজশাহীর কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এতথ্য নিশ্চিত করেছেন। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, দুপুরে ভ্যান নিয়ে দাঁড়িয়েছিলেন তাজিম। এ সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়। 

ওসি বলেন, ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহত ভ্যান চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা