হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার আরও ৪

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ থানা। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নুরাল পাগলের আস্তানায় পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আরও চারজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এই ঘটনায় এখন পর্যন্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হ‌লেন উপজেলার ফ‌কিরপাড়া গ্রা‌মের হেলাল উ‌দ্দিন শে‌খের ছে‌লে সাইফুল ইসলাম শুভ (১৯), জুড়ান মোল্লাপাড়ার আব্দুল মা‌লেক ফ‌কি‌রের ছে‌লে সাগর ফ‌কির (২১), আদর্শগ্রামের ছালা‌মের ছে‌লে বিল্লু এবং ফরিদপুর জেলার দী‌ঘিরচর এলাকার নিজাম উদ্দিনের ছে‌লে ফের‌দৌস সরদার (৩৬)।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. রাশিদুল ইসলাম জানান, গত শুক্রবার জুমার নামাজের পর একদল লোক নুরাল পাগলের আস্তানায় হামলা চালান। এ সময় তাঁরা পুলিশের ওপরও হামলা করেন এবং পুলিশের গাড়ি ভাঙচুর করেন। এ ঘটনায় পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক মানুষ আহত হন এবং একজন নিহত হন।

তিনি আরও বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় শুক্রবার দিবাগত রাত ১২টার পর গোয়ালন্দ ঘাট থানার এসআই সেলিম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় এই চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি (তদন্ত) মো. রাশিদুল ইসলাম।

স্কুল ফাঁকির শাস্তি, লাগাতে হবে ৮০০ গাছ

দৌলতদিয়ার পদ্মার তীর: ভাঙনের ঝুঁকিতে ফেরিঘাট

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা: বৈধ কাগজপত্র ছাড়াই চলছিল এসবি সুপার ডিলাক্স

নিখোঁজ জামায়াতের কর্মীর দগ্ধ লাশ উদ্ধার

দৌলতদিয়ায় বাসডুবি: চালক-হেলপারসহ গ্রেপ্তার ৩

দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় বাস পড়ে যাওয়ার ঘটনায় যান্ত্রিক ত্রুটি খতিয়ে দেখা হবে: প্রতিমন্ত্রী

দৌলতদিয়ায় ৬ ঘণ্টা পর ফের যানবাহন পারাপার শুরু

‘দুই মিনিট আগে বাস থেকে নেমেছি, এরপরই চোখের সামনে পদ্মায় ডুবে গেল’

পদ্মায় পড়ে যাওয়া বাস উদ্ধার

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও বাস পড়ল পদ্মায়