হোম > সারা দেশ > রাজবাড়ী

পদ্মায় ধরা পড়ল ২৪ কেজি ওজনের কাতল, বিক্রি হলো ৬৬ হাজার টাকায়

রাজবাড়ী প্রতিনিধি

জেলের জালে ২৪ কেজির কাতল মাছটি ধরা পড়ে। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৪ কেজি ওজনের একটি কাতল মাছ। মাছটি বিক্রি হয়েছে ৬৬ হাজার টাকায়।

আজ বৃহস্পতিবার ভোরে জেলে ইসহাক হালদারের জালে মাছটি আটকা পড়ে বলে জানান স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

জেলে ইসহাক হালদারের বরাতে স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, ভোরে জেলে ইসহাক হালদার তাঁর দল নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে যান। দৌলতদিয়ার তালতলা এলাকায় জাল ফেলেন তাঁরা। সেখান থেকে জাল তুলতেই দেখতে পান বিশাল একটি কাতল মাছ আটকা পড়েছে। সকালে মাছটি দৌলতদিয়া আনু খাঁর মাছের আড়তে ওজন দিয়ে দেখেন, এটির ওজন ২৪ কেজি।

চান্দু মোল্লা বলেন, ‘উন্মুক্ত নিলামে ২ হাজার ৭০০ টাকা কেজি দরে ৬৪ হাজার ৮০০ টাকায় মাছটি কিনে নিই। পরে মোবাইল ফোনে দেশের বিভিন্ন এলাকায় যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ২ হাজার ৭৫০ টাকা কেজি দরে ৬৬ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়।’

স্কুল ফাঁকির শাস্তি, লাগাতে হবে ৮০০ গাছ

দৌলতদিয়ার পদ্মার তীর: ভাঙনের ঝুঁকিতে ফেরিঘাট

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা: বৈধ কাগজপত্র ছাড়াই চলছিল এসবি সুপার ডিলাক্স

নিখোঁজ জামায়াতের কর্মীর দগ্ধ লাশ উদ্ধার

দৌলতদিয়ায় বাসডুবি: চালক-হেলপারসহ গ্রেপ্তার ৩

দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় বাস পড়ে যাওয়ার ঘটনায় যান্ত্রিক ত্রুটি খতিয়ে দেখা হবে: প্রতিমন্ত্রী

দৌলতদিয়ায় ৬ ঘণ্টা পর ফের যানবাহন পারাপার শুরু

‘দুই মিনিট আগে বাস থেকে নেমেছি, এরপরই চোখের সামনে পদ্মায় ডুবে গেল’

পদ্মায় পড়ে যাওয়া বাস উদ্ধার

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও বাস পড়ল পদ্মায়