হোম > সারা দেশ > রাজবাড়ী

পদ্মার এক কাতল বিক্রি ৫৫ হাজার টাকায়

রাজবাড়ী প্রতি‌নি‌ধি

১৯ কেজি ওজনের কাতলা মাছ। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীর পদ্মায় জে‌লের জা‌লে আটকা পড়া একটি কাতল মাছ বি‌ক্রি হ‌য়ে‌ছে ৫৫ হাজার ১০০ টাকায়। মাছটির ওজন ১৯ কে‌জি। আজ বুধবার ভোরে গোয়ালন্দ উপ‌জেলার দৌলতদিয়া ইউনিয়নের চরকর্নেশনা এলাকায় জেলে কৃষ্ণ হালদারের জালে মাছটি ধরা পড়ে।

কৃষ্ণ হালদার জানান, ভোরে তিনি তাঁর দল নি‌য়ে পদ্মা নদীর চরকর্নেশনা এলাকায় জাল ফেলেন। প‌রে জাল তুল‌তেই দেখ‌তে পান বড় এক‌টি কাতল আটকা প‌ড়ে‌ছে। সকা‌লে দৌলতদিয়ার চকু মোল্লার আড়তে নিয়ে ওজন দি‌য়ে দে‌খেন ১৯ কে‌জি। প‌রে উন্মুক্ত নিলা‌মে ২ হাজার ৮০০ টাকা কেজি দরে ৫৩ হাজার ২০০ টাকায় মাছ‌টি কি‌নে নেন মাছ ব‌্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।

শাজাহান শেখ বলেন, ‘পদ্মা নদীর পানি কমার ফলে এখন মাঝেমধ্যে বড় আকৃতির রুই, কাতল, পাঙ্গাশসহ বিভিন্ন জাতের মাছ ধরা পড়ছে। ভো‌রে ধরা পরা ১৯ কেজির কাতল মাছটি কু‌ষ্টিয়ার এক ব‌্যবসায়ীর কা‌ছে ২ হাজার ৯০০ টাকা কেজি দরে ৫৫ হাজার ১০০ টাকায় বিক্রি করে দিয়েছি।’

ফে‌রিঘাটে বাসডু‌বি: ঘাট প‌রিদর্শনে নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

দৌলতদিয়ায় দুর্ঘটনা: সেই বাসের নিবন্ধন স্থগিত, মালিককে শোকজ

দৌলতদিয়ায় বাসডুবি: বাসচালক স্বামীকে হারিয়ে দিশেহারা অন্তঃসত্ত্বা স্ত্রী

পদ্মায় বাসডুবিতে মৃত ২৬ জনের পরিচয় শনাক্ত

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

ফেরিঘাটে বাসডুবি: তদন্তে দুই কমিটি, তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন

ফেরিঘাটে বাসডুবি: জাবি শিক্ষার্থী রাইয়ান ও তাঁর মা-ভাগনের লাশ দাফন

ফেরিঘাটে বাসডুবি: পরিদর্শনে এসে যা বললেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান

দৌলতদিয়ায় বাসডুবি: ৩০ ফুট পানির নিচ থেকে আরেক লাশ উদ্ধার, নিহত বেড়ে ২৬

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহতের সংখ্যা বেড়ে ২৩