হোম > সারা দেশ > রাজবাড়ী

পদ্মার চরে কৃষককে রাসেলস ভাইপারের ছোবল, জীবিত সাপ নিয়ে হাসপাতালে

রাজবাড়ী প্রতিনিধি

পাংশায় পদ্মার চরে কৃষককে রাসেলস ভাইপারের ছোবল। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীর পাংশা পদ্মার চরে কাজ করার সময় কৃষককে বিষধর রাসেলস ভাইপার ছোবল দেয়। তাৎক্ষণিক কৃষক সাপটি ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আজ শুক্রবার উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহমিরপুর গ্রামের পদ্মার চরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষকের নাম মো. হেলাল বিশ্বাস। তিনি উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহমিরপুর গ্রামের মৃত কুদ্দুস বিশ্বাসের ছেলে।

রাসেলস ভাইপার। ছবি: আজকের পত্রিকা

জানতে চাইলে হেলাল বিশ্বাস বলেন, ‘সকালে পদ্মা নদীর চরে ধানের খেতে কাজ করছিলাম। ওই সময় ডান পায়ে কিছু একটা ছোবল দেয়। তাকিয়ে দেখি পায়ের নিচে একটা সাপ। পরে আশপাশের কৃষকেরা এগিয়ে এলে সবাই মিলে সাপটি ধরি। পরে একটি কৌটার মধ্যে সাপটি ভরে হাসপাতালে নিয়ে আসি। এখানে আসার পর চিকিৎসকেরা বললেন রাসেল ভাইপার সাপ।’

এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কুতুব আহম্মেদ বলেন, ‘হাসপাতালে একজন সাপে কাটা রোগী সাপ নিয়ে এসেছিলেন। তাঁকে রাসেলস ভাইপার সাপে কামড়ে ছিল। তাঁর চিকিৎসা চলমান রয়েছে। বর্তমানে তিনি আশঙ্কা মুক্ত।’

পাংশায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা-মারধর, ভিডিও মুছে ফেলার অভিযোগ

কোটি টাকা আত্মসাতের অভিযোগ: উধাও ডাকঘরের লেটার রাইটার

তিন দশকেও চালু হয়নি কেন্দ্রীয় বাস টার্মিনাল

ভিজিএফের চাল বিতরণে অনিয়ম, কালুখালীর দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

রাজবাড়ীতে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, দুই ঘণ্টা যান চলাচল বন্ধ

রাজবাড়ীর পাংশায় ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

স্কুল ফাঁকির শাস্তি, লাগাতে হবে ৮০০ গাছ

দৌলতদিয়ার পদ্মার তীর: ভাঙনের ঝুঁকিতে ফেরিঘাট

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা: বৈধ কাগজপত্র ছাড়াই চলছিল এসবি সুপার ডিলাক্স

নিখোঁজ জামায়াতের কর্মীর দগ্ধ লাশ উদ্ধার