হোম > সারা দেশ > রাজবাড়ী

খানকা শরিফের রান্নাঘরে মানসিক ভারসাম্যহীন যুবক, ‘খাবার না পেয়ে’ বাবুর্চিকে পিটিয়ে হত্যা

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

অভিযুক্ত অজ্ঞাতপরিচয় মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীর গোয়ালন্দে ফজের আলী সরদার (৭০) নামের এক খানকা শরিফের বাবুর্চিকে লাকড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছেন বাবুর্চির এক সহকারী। এ ঘটনায় অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার বেলা ৩টার দিকে উপজেলার দৌলতদিয়া আঞ্জুমান কাদেরিয়া খানকা শরিফ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

নিহত ফজের আলী সরদার সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মল্লিকপাড়া গ্রামের মৃত আহমেদ আলীর ছেলে। আহত নারী সোনাভান বিবি (৭০) গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকার সাইমুদ্দিন শেখের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের খানকা শরিফের রান্নাঘরে প্রবেশ করেন অভিযুক্ত যুবক। তিনি বাবুর্চির কাছে খাবার চান। তখন খাবার না পেয়ে ক্ষিপ্ত হয়ে রান্নার লাকড়ি দিয়ে ফজের আলীর মাথা ও ঘাড়ে এলোপাতাড়ি আঘাত করেন ওই যুবক। বাবুর্চিকে বাঁচাতে গিয়ে আহত হন তাঁর সহকারী সোনাভান বিবিও।

পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফজের আলীকে মৃত ঘোষণা করেন। সোনাভান বিবির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আনুমানিক ৩৫ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে আটক করেছে। তাঁর পরিচয় জানা সম্ভব হয়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর চিকিৎসা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।

রাজবাড়ীতে হেডফোন কানে দিয়ে হাঁটছিলেন যুবক, ট্রেনের ধাক্কায় গেল প্রাণ

স্থানীয় সরকার নির্বাচনে জোট নয়, স্বতন্ত্রভাবে লড়বে এনসিপি: নাহিদ ইসলাম

স্থানীয় নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ ইসলাম

অটোরিকশায় এসে মাস্ক পরা দুর্বৃত্তদের গুলি, রাজবাড়ীতে গুলিবিদ্ধ ব্যবসায়ী নেতা

পদ্মায় গোসলে নেমে নিখোঁজ, ২২ ঘণ্টা পর মিলল শিশুর মরদেহ

বালিয়াকান্দিতে বাইরে বিক্রির জন্য নেওয়া ৪০ বস্তা ইউরিয়া আটকে দিলেন স্থানীয়রা

রাজবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে ১৩ মামলার আসামি নিহত

আরও এক মামলায় গ্রেপ্তার সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী

দৌলতদিয়া যৌনপল্লিতে ৬০ বোতল মদসহ নারী আটক

রাজবাড়ীতে প্রায় কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ৩