হোম > সারা দেশ > পিরোজপুর

নেছারাবাদে গভীর রাতে পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগ

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদ থানা। ছবি: আজকের পত্রিকা

পিরোজপুরের নেছারাবাদে গভীর রাতে এক নারী পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাজারের এক পাহারাদারের বিরুদ্ধে। গতকাল সোমবার রাতে উপজেলার মিয়ারহাট বাজারে এই ঘটনা ঘটে।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমীন বলেন, ধর্ষণের ঘটনার পর ভুক্তভোগী নারী থানায় এলে অভিযুক্ত পাহারাদার ও ধর্ষণে সহযোগিতা করা অপর দুই পাহারাদারসহ মোট তিনজনকে ধরে থানায় আনা হয়েছে। এই ঘটনায় থানায় তিনজনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ঘটনার দিন গভীর রাতে ওই নারী ঢাকা থেকে নিজ বাড়ির উদ্দেশে নেছারাবাদে আসেন। নেছারাবাদ ছারছীনা বরিশাল বাসস্ট্যান্ডে নেমে নৌকায় করে উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ে নামেন। এ সময় বাজারের পাহারাদার মো. তৈয়ব আলী মোল্লা (৬০), মো. সহিদুল ইসলাম (৩০) ও মো. সাইফুল ইসলাম (৫০) ওই নারীকে ধরে জিজ্ঞাসাবাদের কথা বলে বাজারের একটি গলিতে নিয়ে যান।

জিজ্ঞাসাবাদের সময় একপর্যায়ে তৈয়ব আলী অপর দুই পাহারাদারের সহযোগিতায় ওই নারীকে ধর্ষণ করেন। পরে সহিদুল ইসলাম ও সাইফুল ইসলাম ধর্ষণের চেষ্টা করলে ওই নারীর চিৎকারে তাঁরা সটকে পড়েন। ঘটনার পর ওই নারী বাজারে টহলরত পুলিশকে জানান। পুলিশ অভিযুক্ত তিনজনকে ধরে থানায় নিয়ে আসে।

ওই নারী বলেন, ‘আমাকে তারা জোর করে ধর্ষণ করার চেষ্টা করে। আমি তাদের হাতে-পায়ে ধরে কান্না করলেও তাদের মন গলেনি। তারা আমার কোনো আকুতি না শুনে প্রথমে তৈয়ব আলী আমাকে ধর্ষণ করে। পরে বাকি দুজনে ধর্ষণের চেষ্টা করলে আমার চিৎকারে তারা সটকে পড়ে।’

ওসি বনি আমীন বলেন, ওই নারী তাঁর জবানবন্দিতে ধর্ষণের কথা বলেছেন। ঘটনা শুনে তিনজনকেই ধরে থানায় নিয়ে আনা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন।

‘টিকটকার’ স্ত্রীর সঙ্গে কলেজছাত্রের প্রেমের অভিযোগ, ভিডিও কলে স্বামীর আত্মহত্যা

পিরোজপুরে ২৪ ঘণ্টায় ভর্তি ১৪ জন ডেঙ্গু রোগী

ভাঙনে বিপর্যস্ত ডুবি-কাটাখালী, এক দশকেও মেলেনি স্থায়ী সমাধান

আওয়ামী লীগ নেতা-কর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা দিয়ে নেছারাবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সমাধান হওয়া ঘটনাকে কেন্দ্র করে মানববন্ধনের ঘোষণা, ক্ষুব্ধ সংশ্লিষ্ট শিক্ষকেরা

পিরোজপুরে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সাময়িক বরখাস্ত শিক্ষক, তদন্ত কমিটি গঠন

ভান্ডারিয়ায় শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

নেছারাবাদে বিএনপি নেতা ওয়াহিদুজ্জামানের জানাজায় মানুষের ঢল

ছাত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ, পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

নেছারাবাদে বিদ্যালয়ের মাঠে বেড়া দিয়ে কাটা হচ্ছে ৫ লাখ টাকার গাছ